মোঃ নাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন বাজারে ভোজ্য তেলকে কেন্দ্র করে সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। তেলের দাম বাড়ার সাথে সাথেই অনেক দোকানে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় ভোক্তারা। স্থানীয়দের দাবি, উপজেলার তালতলী সদর বাজার, কড়াইবাড়িয়া বাজার, সানুর বাজার, কচুপাত্রা বাজার, বগি বাজার ও লাউপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় অনেক দোকানে তেল মজুদ থাকা সত্ত্বেও ক্রেতাদের বলা হচ্ছে তেল নেই।

তবে বেশি দামে কিনতে রাজি হলে সেই দোকান থেকেই তেল বের করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ক্রেতারা জানান, তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়লেই কিছু অসাধু ব্যবসায়ী দোকান বন্ধ করে রাখেন অথবা তেল নেই বলে দাবি করেন। পরে গোপনে বাড়তি দামে তেল বিক্রি করেন। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। এদিকে তেলের দাম কমলেও বাজারে তার প্রভাব খুব একটা দেখা যায় না বলে অভিযোগ রয়েছে।

অনেক ব্যবসায়ী আগের বেশি দামের অজুহাতে দীর্ঘদিন উচ্চমূল্যে তেল বিক্রি করে থাকেন। স্থানীয়দের অভিযোগ, বাজারে এমন সিন্ডিকেট কার্যক্রম চললেও এ বিষয়ে প্রশাসনের তেমন কোনো দৃশ্যমান তৎপরতা নেই। ফলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন।

তালতলীর সচেতন মহল ও সাধারণ জনগণের দাবি, দ্রুত বাজার তদারকি জোরদার করে এই তেল সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি নিয়মিত অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version