কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজার-৪( শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের সাংসদ মো.মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব)বলেছেন,বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রতিক হিসাবে নারী – পুরুষের অংশগ্রহণ অপরিহার্য এবং নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে।

রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় “আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্য নিয়ে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজ্বী মুজিব বলেন, নারী ও কন্যা শিশুর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়ীত্ব।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন করে আসছেন।শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, ব্যবসা,বাণিজ্য, প্রশাসন, রাজনীতি এমনকি সংসারে প্রতিটি ক্ষেত্রেই নারীরা আজ তাদের মেধা পরিশ্রমে যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন।একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনে নারী পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে নারী ও কন্যা শিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সহিংসতা ও বৈষম্যরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এসব বিষয়কে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন, ফ্যামেলি কার্ড প্রবর্তন করেছেন,যার প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম ভুইয়া,লেখক গবেষক আহমদ সিরাজ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নির্মল এস পলাশ প্রমূখ ।

  অনুষ্ঠানে নারী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।  এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থী ও কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version