টাঙ্গাইল প্রতিনিধিঃ

প্রায় তিন দশক যাবৎ টাঙ্গাইলের নাগরপুর সদর বাজার পাবলিক টয়লেটহীন রয়েছে কয়েক দশক। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী টাঙ্গাইল নাগরপুর উপজেলায় জেলার মোট জনসংখ্যা ৩,১৯,২৯৬ জনের বসতি। এদের মধ্যে পুরুষ ১,৪৯,৪৮০ জন, মহিলা ১,৬৯,৭৯০ জন এবং ২৬ জন হিজড়া। বিশাল এ জনগোষ্ঠীর প্রশাসনিক, রাজনৈতিক ও বিপনি বিতানের প্রাণকেন্দ্র নাগরপুর সদর বাজার।

এ বাজারটি ছোট-বড় ১৮টি মার্কেট ও প্রায় ১ হাজার বিপনি বিতান এবং একটি হাট ও বাজার নিয়ে গঠিত। বিশাল গণ সম্পৃক্ত স্থানে আওয়ামী লীগ সরকারের অবহেলায় নির্মিত হয়নি কোন গণশৌচাগার। মানসম্মত গণশৌচাগারের অভাবে স্বাস্থ্য ঝুঁকি সহ প্রতিনিয়ত বিরম্বনার শিকার হচ্ছে এ বিশাল জনগোষ্ঠী।

উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে জানায় যায়, ৩ বছর আগে পাবলিক টয়লেটের জন্য বরাদ্দ আসলে তা আজও বাস্তবায়ন হয়নি। বরাদ্দকৃত পাবলিক টয়লেটটি দ্রুত নির্মান কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া ও নতুন কয়েকটি পাবলিক টয়লেট নির্মানের জোর দাবি জানিয়েছে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version