চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মানিক রায়হান মুক্তা। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর  পারদিলালপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মানিক রায়হান বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাজকেরা বেগমের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নেওয়ায় প্রতিপক্ষ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, গভীর রাতে আদালতের নিষেধাক্কা অমান্য করে প্রতিপক্ষের নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের চেষ্টা করলে  এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

এ ঘটনার মাধ্যমে বিষয়টিকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন মানিক রায়হান। তিনি বলেন, তার ওমরাহ পালনের একটি ছবি বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যা তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত করে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য শামসুল হক, ইয়াসিন আলী ও আজিজুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version