গাইবান্ধা ​প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাটে জাল টাকাসহ রিয়াজুল ইসলাম (২৬) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক রিয়াজুল ইসলাম ঝিনাইদহ জেলার হারুন-অর-রশিদের ছেলে বলে থানা সূত্রে জানা গেছে । ​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৬ মার্চ) কামারজানি হাটে রিয়াজুল ইসলাম বিভিন্ন দোকানে গিয়ে কেনাকাটা শুরু করেন।

তবে অস্বাভাবিক বিষয় ছিল যে, পণ্য ক্রয়ের সময় তিনি কোনো ধরনের দামাদামি করছিলেন না। বিক্রেতা যে দাম চাচ্ছিলেন, সেই দামেই তিনি পণ্য কিনছিলেন। তার এই কেনাকাটা দেখে স্থানীয় ব্যবসায়ীদের মনে সন্দেহের সৃষ্টি হলে ​জনগণের তৎপরতা দেখে ​দোকানিদের মধ্যে একজন একহাজার টাকার নোট চেক করলে জাল টাকা বলে আটকায় পরে স্থানীয় জনতাসহ সব দোকানদার আসতে থাকলে তারাও চেক করে দেখে সে টাকা গুলো জাল, স্থানীয়রা রিয়াজুলকে আটক করে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ এক হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি মুহূর্তের মধ্যে হাটে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তাকে গণধোলাই দিয়ে সচেতন জনতা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়। ​ ​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক তার অপরাধ স্বীকার করেছে। সে একটি বড় প্রতারক চক্রের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার সাথে আরও কেউ এই হাটে এসেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version