দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা ধরে আটকা পড়েছিল। শনিবার (৭ই মার্চ) রাত ৯টার দিকে ট্রেনটি বনের মাঝখানের পথে বিকল হয়ে পড়ায় গভীর অরণ্যে কয়েক’শ যাত্রী চরম দুর্ভোগে পড়ে। পরে রাত ১০টার দিকে ট্রেনটি লাউয়াছড়া অতিক্রম করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।

ইদানীং কালনি ট্রেন ঘন ঘন বনের ভেতর আটকা পড়ার ঘটনা ঘটছে। রেলওয়ে সূত্রের বরাতে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত প্রায় ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে ভানুগাছ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। লাউয়াছড়া বনের ভেতরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ট্রেনটি মাঝপথেই থেমে যায়। নির্জন বনের ভেতরে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় নারী ও শিশুসহ সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টা আটকা থাকার পর যান্ত্রিকত্রুটি মেরামত করে কালনি ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, কালনী এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিকত্রুটির কারণে রাত ৯টা থেকে লাউয়াছড়া বনের ভেতর আটকে পড়ে। পরে রাত ১০টায় ট্রেনটি সচল হলে সিলেটের উদ্দেশ্যে চলে যায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version