তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

“সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে নবগঠিত ২০২৫–২০২৬ কার্যকরী পরিষদের অভিষেক এবং পবিত্র ১৭ই রমজান উপলক্ষে ঐতিহাসিক বদর দিবস স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই মার্চ) ভানুগাছ রোডস্থ একটি রেস্টুরেন্ট পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো-চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হিজরি দ্বিতীয় সালের ১৭ রমজানে মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণকারী এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়, যা ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ হিসেবে পরিচিত।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন–এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাগর–এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি যুবনেতা হাজী ইজ্জতুর রহমান সাজ্জাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সম্পাদক ও হাজী মো. কামাল হোসেন এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মোহাম্মদ মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি শেখ জাবির আহমদ কাদেরী আল হোসাইনী সিরাজনগরী।

তিনি বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সুফিবাদী জনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সূচনালগ্ন থেকেই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এ সময় অনুষ্ঠানে সমাজকর্মী, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version