রবিবার, অক্টোবর ১১

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সদস্যরা ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ নম্বর পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় পণ্য জিরাগুলো উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে কামালপুর বিওপি’র সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জিরাগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, জব্দকৃত জিরাগুলো রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও জোর দিয়ে বলেন, সীমান্তে চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version