দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরকে (৪০) রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ রোমহর্ষক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তাহমিনা আক্তার তানিয়া (৩৬)। তিনি শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে হোসাইন মো. তাইফুরের সঙ্গে তাহমিনা আক্তার তানিয়ার বিয়ে হয়। তাদের সংসারে তাসফিক নামের এক ছেলে ও ত্বহা নামের এক কন্যাসন্তান রয়েছে। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী হলেও তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের কারণেই তাদের সংসারে প্রতিনিয়ত কলহ ও অশান্তি লেগেই থাকত।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যান তানিয়া। এরপর রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন মোবাইল ফোনে তাকে জানান যে, তানিয়াকে হত্যা করা হয়েছে। তানিয়ার পরিবার এমন নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শাকিল লস্কর বলেন, “রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা ওই বাসায় গিয়ে দেখি ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। পরে বাইরের কাঁচের জানালা ভাঙলে দেখতে পাই, খাটের ওপর তানিয়ার আগুনে পোড়া দেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে এবং স্বামী তাইফুরকে গ্রেফতার করে।”

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, “স্থানীয় লোকজন ও সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভেতর প্রবেশ করে বিছানা থেকে ওই গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version