গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা শহরের ২ নম্বর ট্রাফিক মোড়ে পুলিশি চেকপোস্টে তল্লাশি দেখে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মোটরসাইকেল রাস্তায় রেখে পালালেন যুবক । আজ বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে শহরের রেলগেট এলাকা অতিক্রম করে একটি মোটরসাইকেল ট্রাফিক মোড়ে পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

এ সময় চালক সন্দেহজনক আচরণ করলে পুলিশ তাকে থামানোর চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের থামার নির্দেশ পেয়ে চালক প্রথমে পালানোর জন্য এদিক-ওদিক ঘোরাঘুরি করেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

উদ্ধারকৃত গাঁজা প্রাথমিক তথ্যে অনুযায়ী আনুমানিক ৯ কেজির কথা বলা হলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে সেখানে আনুমানিক ১০ কেজি গাঁজা থাকতে পারে। ​ ঘটনার সময় ট্রাফিক দায়িত্বে থাকা সার্জেন্ট সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version