দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকি ফান্দা গ্রামের মো. তাজ্জত আলী (৬৫), রাইদুল ইসলাম (২৮) এবং মো. তনু মিয়া ওরফে ইব্রাহিম (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিরিশিরি এলাকায় অবস্থান নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, বিক্রির উদ্দেশ্যেই এসব মদ নিয়ে যাচ্ছিলেন তারা। এ ব্যাপারে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version