শুক্রবার, অক্টোবর ১৬

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

পবিত্র রমজান মাসে জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) উপজেলার নাউতারা ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অভিযানে নাউতারা ইউনিয়নের মেসার্স তৃপ্তি বেকারিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মো: ইমরানুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং রওশন কবির, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় কারখানায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version