দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারীর (পিএসসি) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৩ এমপি হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া নামক স্থানে অভিযানটি চালানো হয়।

অভিযান চলাকালে ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ‘ম্যাকডয়েলস্‌’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩১ বিজিবি’র অধিনায়ক আরো জানান, জব্দকৃত এসব মাদের বোতল গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version