দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ সতের বছর পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সুসঙ্গ সরকারি কলেজ মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মাহফিলটি একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়।

জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এত বড় পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীরা একে অপরের সাথে আবেগ ও সৌহার্দ্য বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত এই মোনাজাত শেষে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মানে বিশাল ইফতারের আয়োজন করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version