দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: ভূমি অফিসে যেকোনো ধরণের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদী ও খাল খনন তাদের নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম কর্মসূচি। বর্তমানে অনেক খাল বেদখল হয়ে আছে এবং কিছু খাল অন্য মন্ত্রণালয়কেও লিজ দেওয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন খননের জন্য দুটি খাল নির্বাচন করেছে এবং শিগগিরই এর কাজ শুরু হবে।

তিনি উল্লেখ করেন, খাল খনন শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সেচের বিকল্প মাধ্যম হিসেবে কাজ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দীর্ঘদিন বন্ধ থাকলেও, বর্তমান প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরই খাল খনন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

ভূমি মন্ত্রণালয়ের সেবার বিষয়ে তিনি বলেন, নামজারির খরচ নিয়ে সম্প্রতি মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ভূমি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। এ বিষয়ে সবার সচেতনতা কামনা করে তিনি বলেন, সরকারের লক্ষ্য জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সততার সাথে কাজ করা।

মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ভূমি মন্ত্রণালয়ে অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন হলেও সেবাগ্রহীতারা তা জানেন না। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকা একটি কল সেন্টার থাকলেও এর পর্যাপ্ত প্রচার-প্রচারণা ছিল না, যা তিনি নিজেও শপথ নেওয়ার পর জানতে পেরেছেন।

আগামীতে এসব সেবার প্রচারণা বাড়ানো হবে এবং ভূমি মন্ত্রণালয়ের গৌরব ফিরিয়ে এনে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে ব্যারিস্টার কায়সার কামাল জানান।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার দুর্গাপুরে এটি তার প্রথম সরকারি সফর। সকালে উপজেলা পরিষদ চত্বরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version