স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আসামি নাসিমা বেগম (৪৫) খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে। সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে যশোরগামী ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ নামের বাসে ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা অবস্থায় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version