নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

নাগরপুরে পবিত্র রমজান উপলক্ষে অসচ্ছল রোগী ও দরিদ্র নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র। শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত নাগরপুর বাজারের মেইন রোডস্থ প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নান।

এসময় তিনি বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই প্রতিবছরের ন্যায় এবারও অসচ্ছল রোগী ও নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইফতার বিতরণ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ্য, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র দীর্ঘদিন ধরে নাগরপুর এলাকায় স্বল্প খরচে চিকিৎসাসেবা প্রদান ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version