দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ নাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি:

ঢাকা থেকে তালতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস বরগুনা জেলার তালতলী উপজেলার নলবুনিয়া সড়কের ঢালে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসার পর পথে আরও দুই স্থানে বাসটি সড়কের ঢালে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে বলে যাত্রীরা অভিযোগ করেন।

সর্বশেষ তালতলী উপজেলার নলবুনিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের ভাষ্য, চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং সড়ক কুয়াশাছন্ন থাকায় বারবার নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি। সবাই অক্ষত অবস্থায় উদ্ধার হন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

পরে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। এ ঘটনায় এলাকাবাসী সড়ক নিরাপত্তা জোরদার এবং পরিবহন চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version