দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে এক নাবালিকাকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৪০) নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে এদিন ভোর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব জানায়, মামলা রুজুর পর থেকেই সিপিএসসি, র‍্যাব-১৪ ময়মনসিংহ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে তৎপরতা বাড়ায়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করে র‍্যাবের আভিযানিক দল। আজ (রবিবার) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে নেত্রকোনার দুর্গাপুর থানাধীন গাওকান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

মামলার এজাহারের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার বাসিন্দা মো. মাসুদ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নাবালিকাকে বিয়ের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা (মামলার বাদী) মাসুদকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেন। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে নাবালিকাকে বসত ঘরে একা পেয়ে মাসুদ ভেতরে প্রবেশ করে। এসময় সে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি ময়মনসিংহের গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-০৬)।

র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ধর্ষক মাসুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version