রবিবার, সেপ্টেম্বর ২৭

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইয়ের সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। এসময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। তিনি জানান, ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেটির মালিকানা শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version