দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্ত র্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বাণীতে তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি একুশের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে সবাইকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

জেলা প্রশাসক তার বাণীতে বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় একটি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল।”

তিনি আরও উল্লেখ করেন, বায়ান্নর একুশে ফেব্রুয়ারির মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তার পথ ধরেই প্রশস্ত হয়েছিল বাঙালির স্বাধীনতার স্বপ্ন। আজ সেই আত্মত্যাগকে বিশ্ববাসী সুগভীর শ্রদ্ধায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্মরণ করছে।

একুশের অর্জনের কথা তুলে ধরে মো. সাইফুর রহমান বলেন, এই আত্মত্যাগের মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে আমরা আমাদের মর্যাদা এবং স্বতন্ত্র সত্তা অর্জন করেছি। জাতীয় জীবনের এই গৌরবোজ্জ্বল ও মহিমান্বিত দিনে মাতৃভাষার সম্মান রক্ষায় আত্মাহুতি দেওয়া সেইসব বীর সন্তানদের তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version