দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি:

আসন্ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তালতলী উপজেলা প্রশাসন এর আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থেকে দিবসটি সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে—শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন। সভায় বক্তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃনাজমুল হাসান অপু।

সভায় উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “ভাষার জন্য জীবনদানকারী বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।” ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উচ্চারিত অমর বাণী— “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”— এই চেতনায় তালতলীতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version