দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের ভয়াবহ হামলায় এক যুবদল কর্মীর পা ভেঙ্গে দিয়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে কাকন (৩৫)। তিনি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী। স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন।

এ সময় অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আকস্মিক হামলা চালায়। এতে কাকনের হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পা ভেঙ্গে যায় । পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  স্থানীয় বিএনপি নেতা মওদুদ মিয়া বলেন, “হঠাৎ করে অপরিচিত কয়েকজন এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে গেছে।

আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।” পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “আহত কাকন আমাদের উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ কর্মী। তাকে লক্ষ্য করে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এ হামলা করা হয়েছে। আমরা এই বর্বর হামলার কঠোর প্রতিবাদ জানাই।” এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান মুঠোফোনে বলেন, “আহত ব্যক্তির পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version