দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে পঞ্চম শ্রেণীর ১০বছর বয়সী শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ। অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে সোমবার ১৫ই ফেব্রুয়ারি এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শিশুটি বাড়ির উঠানে একা অবস্থান করছিল। এ সময় প্রতিবেশী মৃত আকদছ আলীর ছেলে সৈয়দ নানখার আলী (৪০) তাকে কৌশলে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে বিষয়টি জানতে পেরে পরিবার রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় রাজনগর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৈয়দ নানখার আলীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version