দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পর্যায়ে প্রাপ্ত বেসরকারি ফলাফলে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি’র প্রার্থীরা জয়লাভ করেছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার চার আসনে ভোট সম্পন্ন হয়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ি) থেকে নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১০৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে দায়িত্ব পালন করেন ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। ভোটকেন্দ্রগুলোতে বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল চোঁখে পড়ার মতো। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটার।

অনেকে সকালেই কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নেন। নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়। দায়িত্বে ছিলেন ১ হাজার ১০৯ জন পুলিশ সদস্য, ৭ হাজার ২০২ জন আনসার ভিডিপি সদস্য এবং ৫৬৪ জন গ্রাম পুলিশ সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী পরিবেশকে সুশৃঙ্খল রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, “জেলা প্রশাসন সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version