দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন নেত্রকোনা-১ আসনে (সদর-বারহাট্টা) ধানের শীষে বিজয়ী প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সহধর্মিনী ডা. লুৎফা হক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অনুষ্ঠিত এ সভায় ডা. লুৎফা হক এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নেত্রকোনার বিদ্যমান সমস্যা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরেন নব নির্বাচিত সংসদ সদস্য নিজের স্বামীর কাছে।

ডা. লুৎফা হক জেলার বর্তমান রাস্তাঘাটের বেহাল দশার কথা বর্ণনা করে দ্রুত সংস্কারের দাবি জানান। একই সাথে শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে একটি সুশৃঙ্খল ট্রাফিক সিস্টেম চালুর ওপর গুরুত্বারোপ করেন।

একজন চিকিৎসক হিসেবে তিনি জেলার স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তিনি বলেন, নেত্রকোনার মতো একটি প্রাচীন জেলায় জরুরি ভিত্তিতে একটি ব্লাড ব্যাংক স্থাপন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে আইসিইউ (ICU) স্থাপন এবং শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Health Care) কাঠামো গড়ে তোলার দাবি জানান তিনি।

নেত্রকোনাকে সাংস্কৃতিক অঙ্গনে নেত্রকোনাকে উর্বর ভূমি বলা হলেও জেলায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটি মানসম্মত অডিটোরিয়াম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এটি নির্মাণের দাবি জানান।

​বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের প্রত্যাশার কথা উল্লেখ করেন। বিশেষ করে রক্তদাতার খোঁজ পেতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাপ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন, যেখানে ক্লিক করলেই নির্দিষ্ট গ্রুপের রক্তদাতার তথ্য পাওয়া যাবে।

​সবশেষে তিনি সাংবাদিকদেরকে ‘মাধ্যম’ হিসেবে সংজ্ঞায়িত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় এ সভায় নেত্রকোনা-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version