দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভাটকে কেন্দ্র করে নেত্রকোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজ নিজ দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, নির্বাচনের দিন এবং এর পরবর্তী সময়ে যেকোনো ধরনের সহিংসতা রোধে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ​গুজব ছড়িয়ে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। ​অস্ত্রধারী বা অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, নির্বাচন কমিশন নির্দেশিত আচরণবিধি বাস্তবায়নে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

তিনি বলেন, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ (Level Playing Field) নিশ্চিত করা হচ্ছে। ​ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসময় জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দসহ জেলা ও উপজেলায় পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version