দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

আজ রোববার দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সময় তাকে প্রশ্ন করেছিলেন, ট্রাক প্রতীক নিয়ে তিনি বিজয়ী হতে পারবেন কি না। জবাবে তিনি বলেছিলেন, পটুয়াখালী-৩ আসনে যদি অন্য কাউকে ধানের শীষ প্রতীক না দেওয়া হয়, তাহলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সে সময় তারেক রহমান তার বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ভিপি নূর বলেন, ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকতে হবে। বিজয়ের মিষ্টি খেয়ে সবাই ঘরে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশারের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী আব্দুল বাতেন তালুকদারের ছেলে আফজালুর বাতেন, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান এবং দশমিনা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version