দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জেলা প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে একাব্বর আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলা দায়েরের পর ৪ নারীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাব্বর আলীর মৃত্যু হয়।

নিহত একাব্বর আলী উপজেলার মধ্য বেলকা (ঝাঁকুয়াপাড়ার) গ্রামের মৃত আকবর আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাগি-শরিকদের সঙ্গে পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে একাব্বর আলীর বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে লাঠি, বাঁশ ও কোদাল নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে জোরপূর্বক চাষাবাদ শুরু করে। এসময় একাব্বর আলী এতে বাধা দিলে তাকে ভয়ভীতি দেখানো হয়।

পরে বাড়ির সামনে তাকে একা পেয়ে প্রতিপক্ষের কয়েকজন তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই শাহ আলমকেও মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একাব্বর আলীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. নুর আলম মিয়া সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৪ নারী আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার নারীরা হলেন- মধ্য বেলকা গ্রামের আব্দুল মতিন মেম্বারের স্ত্রী মর্জিনা বেগম (৫০), মৃত রুস্তম আলীর স্ত্রী স্বপ্না বেগম (৪৮), মৃত আজিজল হকের স্ত্রী নুরজাহান (৬৫) ও মিজানুর রহমানের স্ত্রী রেনু বেগম (৩৮)। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা বলেন, ওই ঘটনার মামলায় ৪ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version