দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্ট :

প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ। দেশের যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিকনির্দেশনা দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শনিবার সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তর আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান তথ্য অফিসার জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্য অধিদপ্তর ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট, টিভিসি, থিম সং, বিভাগীয় সংগীতসহ পোস্টাল ব্যালট বিষয়ক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগে গণমাধ্যমকর্মীদের নিয়ে সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, গণভোট নিয়ে তরুণ সমাজ অত্যন্ত উৎসাহী।

তাদের এই উৎসাহকে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ও নারীদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। গণভোট কী, কেন এবং কীভাবে ভোট দিতে হবে- এসব বিষয়ে জনগণের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাই গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সুবিধা এবং আচরণবিধি সহজ ও স্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, উপপ্রধান তথ্য অফিসার নাসরীন জাহান লিপি ও মোল্লা আহমদ কুতুবুদ্দীন বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন। এ সময় সিনিয়র তথ্য অফিসার কে. এম. খালিদ বিন জামান ও তাহমিনা আক্তার, তথ্য অফিসার বিথী আক্তার এবং সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান উপস্থিত ছিলেন। কর্মশালায় জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা তাদের মতামত ও নির্বাচনসংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version