গাইবান্ধা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের ১৬৫টি চরাঞ্চলে বসবাসকারী ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। এসব অঞ্চলের অনেক কেন্দ্র নদীবেষ্টিত ও দুর্গম হওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলছড়ি উপজেলার জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে ।

মহড়াটি পরিচালনা করেন ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল কামরুল হাসান। মহড়ায় চরাঞ্চলে ভোটের দিন উদ্ভূত যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা, আটকে পড়া মানুষদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার সক্ষমতা প্রদর্শন করা হয় ।

এদিকে মহড়া দেখতে শতাধিক চরবাসী বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। জিগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেন বলেন, বর্ষায় ভাঙন, নৌযান সংকট ও দুর্গম পথের কারণে তারা প্রতিনিয়ত ঝুঁকিতে থাকেন। নির্বাচনের সময় সেনাবাহিনীর উপস্থিতি ও হেলিকপ্টার প্রস্তুতি তাদের নিরাপত্তা নিয়ে নতুন আশ্বাস তৈরি করেছে।

অপর আরেক স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া বলেন, দুর্ঘটনা বা ঝুঁকি দেখা দিলে আগে সাহায্য পাওয়া কঠিন ছিল, এবার মনে হচ্ছে চরাঞ্চলের ভোটাররা নিশ্চিন্তে কেন্দ্রে যেতে পারবেন। মেজর জেনারেল কামরুল হাসান বলেন ” গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চল নদী-খাল ও বালুচর পরিবেষ্টিত হওয়ায় যাতায়াতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়। নির্বাচনের সময় কোনো সহিংসতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সেসব এলাকায় দ্রুত পৌঁছাতে সাধারণ বাহিনীর পক্ষে কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে সেনাবাহিনী আকাশপথে উদ্ধার এবং দ্রুত মোতায়েনযোগ্য দল নিয়ে প্রস্তুত রয়েছে”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version