দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাইবান্ধা প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোয় এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম। আজ বৃহস্পতিবার গাইবান্ধা সদর থানায় এ ডায়েরি নথিভুক্ত করা হয়। সাধারণ ডায়েরি সুত্রে জানা যায় , Md. Mahmudul Kabir Mondol নামের একটি ফেসবুক আইডি থেকে একটি লিঙ্ক শেয়ারের মাধ্যমে “আব্দুল করিম জামায়াতের নির্দেশে লক্ষ্মীপুর এলাকায় ক্যাম্প তৈরি করছেন”—এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে।

ডায়েরিতে অভিযোগ করা হয়, উদ্দেশ্যমূলকভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক সম্মানহানির চেষ্টা হিসেবে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির ও গাইবান্ধা -২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম বলেন, ভুয়া তথ্যটি তাঁর প্রতি জনগণের আস্থা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসত্য।

তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারে এবং ব্যক্তিগতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ণ করছে। এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ, আব্দুল্লাহ আল মামুন বলেন , আমরা সাধারণ ডায়রি গ্রহণ করেছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version