দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও টেকসই উন্নয়নমুখী ভালুকা গড়ার অঙ্গীকার নিয়ে তার নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকায় ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার জনগণের সামনে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ডা. জাহিদুল ইসলাম বলেন, “ভালুকাকে একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। ইশতেহারে পরিবেশ রক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সুশাসন ও নিরাপত্তা, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, মাতৃমৃত্যু রোধ, পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ অভিবাসন, জবাবদিহিতা ও নাগরিক স্বচ্ছতার বিষয়গুলো গুরুত্ব পায়।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা সমস্যা ও বঞ্চনার শিকার। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করব।” সংবাদ সম্মেলনের শেষ পর্বে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভালুকাবাসীর সক্রিয় সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উপজেলা সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টার, যুগ্ম সমন্বয়কারী শেখ মুস্তাক আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version