রবিবার, সেপ্টেম্বর ২৭

মশিউর রহমান জামালপুরঃ

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী মাঠে নিজদলীয় প্রার্থী থাকলেও বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা গণঅধিকার পরিষদের নেতারা এ ঘোষণা দেন। সভায় নেতারা জানান, ঐক্যের বৃহত্তর স্বার্থে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে সমর্থন জানানো হয়েছে।

তৃণমূলের নেতাকর্মীদেরও একসঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু বলেন, “গণঅধিকার পরিষদের প্রার্থী ইকবাল হোসেন ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেও তিনি প্রচারণার মাঠে সক্রিয় নন। মূলত তাঁর অক্ষমতার কারণেই আমরা বিএনপিকে সমর্থন দিয়েছি।”

আল-আমিন মিলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সুজন সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মুরাদ হাসান, সদস্য সচিব শাকিল আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সজিব মিয়া প্রমুখ।

দলীয় সূত্র জানায়, গণঅধিকার পরিষদের প্রার্থী দলের তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি জেলা শাখার সভাপতি হলেও উপজেলা নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ নেই। অন্যদিকে ফরিদুল কবীর তালুকদার শামীম দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং গণমানুষের পাশে থেকে কাজ করছেন। গণঅধিকার পরিষদ তাঁকে সমর্থন দেওয়ায় ভোটের মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version