নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৬ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিলসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার  করেছে র‍্যাব-১৪ (সিপিসি-৩) এর টাঙ্গাইল ক্যাম্প। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- ঠাকুরগাঁও জেলার মো. শহিদুল ইসলাম (৫৫), মো. নওশাদ (২৯) ও মো. শহিদুল ইসলাম ওরফে জুয়েল (৩৩) এবং গাজীপুর জেলার মো. হাদিল (৩৯)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে র‍্যাব-১৪-এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো এতথ্য জানানো হয়েছে।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১৪-এর একটি আভিযানিক দল শ্রীপুর থানার কেওয়া নতুন বাজার এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ইব্রাহিম বেডিংয়ের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাব। এসময় একটি নোহা মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেগুলো আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা মাইক্রোবাসের ভেতরে বিশেষ কায়দায় মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৩৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ ৯৮ হাজার টাকা। এছাড়াও মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, নগদ তিন হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের আজ (শুক্রবার) গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version