মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলার দুর্গম এলাকাগুলোতে সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিশ্চিত করতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত এই টহল কার্যক্রম পরিচালনা করছে।

হাওরাঞ্চলের অত্যন্ত দুর্গম ও কর্দমাক্ত পথ অতিক্রম করে সেনাসদস্যরা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। যাতায়াত ব্যবস্থা প্রতিকূল হওয়ায় অনেক ক্ষেত্রে তারা সাধারণ মোটরচালকদের কাদা বা বালু থেকে বাইক টেনে তুলতে এবং ঝুঁকিপূর্ণ পথ পারাপারে সরাসরি সহায়তা করছেন।

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এমন উপস্থিতির ফলে এলাকায় কোনো ধরণের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা কমেছে। ভোটের আমেজ ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মাঝে। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোর বাসিন্দারা সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। তারা জানান, প্রতিকূল প্রত্যন্ত অঞ্চল ও কর্দমাক্ত রাস্তা উপেক্ষা করে সেনাবাহিনীর টহল তাদের মনে সাহসের সঞ্চার করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনগণের নিরাপত্তা বিধানে তাদের এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version