দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদের টহল কার্যক্রম আরও জোরদার করেছে।

নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিজস্ব যানবাহনের পাশাপাশি এবার এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। হাওরের প্রতিকূল ও দুর্গম পথে সব এলাকায় পৌঁছাতে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ভাড়াকৃত সিভিল গাড়ির মাধ্যমে দিন-রাত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং সংবেদনশীল স্থানগুলোতে নিয়মিত টহল পরিচালনা করে যাচ্ছে।

দেখা গেছে, সেনাবাহিনীর এই দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা জানান, নিয়মিত এই টহলের কারণে এলাকায় শান্তিময় পরিবেশ বিরাজ করছে এবং বিশৃঙ্খলার কোনো সুযোগ থাকছে না।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এবং একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর এই বিশেষ টহল ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রেরিত বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version