দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “ভোট জনগণের একটি পবিত্র আমানত। এই আমানত যেন কোনোভাবেই দুর্নীতিবাজ বা সুবিধাবাদীদের হাতে না যায়, সে বিষয়ে ভোটারদের সজাগ থাকতে হবে।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) কলমাকান্দা সদর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত নির্বাচনী পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “যারা বারবার দল পরিবর্তন করে এবং সাধারণ মানুষের ধর্মীয় ও ব্যক্তিগত অনুভূতিকে পুঁজি করে রাজনীতি করে, তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। যাদের ইতিহাস মিথ্যাচার, ঘুষ আর দুর্নীতিতে ভরা, তাদের বর্জন করুন। প্রার্থীদের অতীত আমলনামা দেখে আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন।”

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দলীয় কোনো নেতা বা জনপ্রতিনিধি দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনা হবে। বিধবা ভাতা বা সরকারি বিভিন্ন কার্ড পেতে কোনো প্রকার টাকা দিতে হবে না। কলমাকান্দা ও দুর্গাপুর থেকে মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষমতার রাজনীতি নয়, বরং অবহেলিত মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিগত দিনে এ অঞ্চলের মানুষ নাগরিক সেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমাকে একবার সুযোগ দিন- আমি যদি আমার ওয়াদা রক্ষা করতে না পারি, তবে ভবিষ্যতে আর কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসব না।”

এ সময় ব্যাপক সাধারণ জন সাধারণসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপস্থিতি লক্ষ্য করা যায়। পথসভা শেষে তিনি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version