দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেলজুড়ে পরিচালিত এই কর্মসূচিতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও জহির রায়হানসহ দলীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া ভালুকা পৌর বিএনপি, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর জনগণের মধ্যে ভোট নিয়ে আগ্রহ ও প্রত্যাশা স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে।

গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ধানের শীষের পক্ষে জনমতের শক্ত অবস্থানকে প্রতিফলিত করে। এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ভালুকা পৌর এলাকায় নির্বাচনী আমেজকে আরও জোরালো করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version