দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে যশোরে অনুষ্ঠিত বিশাল জনসমূদ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নিয়মিত মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট দলটি নারী বিদ্বেষী বক্তব্যের দায় এড়াতে ‘অ্যাকাউন্ট হ্যাক’ হওয়ার অজুহাত দিয়েছে, যা বিশেষজ্ঞরা নাকচ করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার উপশহর কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ইসলাম ধর্মেও নারীর কর্মজীবী ভূমিকার স্বীকৃতি রয়েছে। তিনি হযরত খাদিজা (রা.) ও হযরত আয়েশা (রা.)-এর উদাহরণ তুলে ধরে বলেন, ইতিহাসে নারীরা ব্যবসা, সেবাশুশ্রূষা ও সামাজিক দায়িত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তার বক্তব্য অনুযায়ী, যারা নারীদের ঘরে সীমাবদ্ধ রাখতে চায় তারা ইসলামের ইতিহাসও সঠিকভাবে অনুসরণ করছে না। তিনি আরও বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প আজ বিশ্বে পরিচিত, আর এ খাতের মূল চালিকাশক্তি নারী শ্রমিকরা। প্রায় ৫০ লাখ নারী এই খাতে কাজ করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে নারীদের শিক্ষার সুযোগ ও অর্থনৈতিক সহায়তা আরও বাড়ানো হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। তারেক রহমান অভিযোগ করেন, একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা কৌশল নিচ্ছে।

তিনি দাবি করেন, কিছু লোক গ্রামে গ্রামে গিয়ে নারীদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসাথে ভোট গণনায় বিলম্বের সম্ভাবনা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন এবং ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান। জনসভায় বিএনপির পক্ষ থেকে একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।

এর মধ্যে রয়েছে—১.কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ,২.কৃষি কার্ডের মাধ্যমে সার-বীজ সরবরাহ,৩.যুবকদের আইটি প্রশিক্ষণ ও কর্মসংস্থান,৪.বন্ধ চিনিকল চালু ও আখ চাষ বৃদ্ধি,৫.যশোরের ফুল রপ্তানিতে সহায়তা,৬.খাল খনন ও সেচব্যবস্থা উন্নয়ন,৭.ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। শেষে তারেক রহমান যশোরসহ আশপাশের আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version