গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতি এই মিছিলের আয়োজন করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক। মিছিলে দলিল লেখক, সহকারী এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে মোস্তাফিজুর রহমান মল্লিক বলেন, “বিগত সময়গুলোতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার সেই সুযোগ এসেছে। তাই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।


