তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া থেকে চুরি হওয়া তিনটি প্রাইভেট কার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও থানার ওসি মনিরুজ্জামান মোল্লার নির্দেশে ও তত্ত্বাবধানে বিশেষ অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোর চক্রের প্রধানকে গ্রেপ্তার করা হয়। ৩১শে জানুয়ারি সন্ধ্যা থেকে ১লা ফেব্রুয়ারি ভোর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জুনেদ আহমেদসহ থানার একটি দল।

গ্রেপ্তারকৃত প্রধান আসামির নাম মোঃ মুক্তার হোসেন (পিতা: জামাল মিয়া)। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পূর্ব শ্রীরামপুর এলাকায়। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উদ্ধারকৃত তিনটি প্রাইভেট কারের মধ্যে একটি নরসিংদী সদর এলাকা থেকে এবং বাকি দুইটি রায়পুরা উপজেলা এলাকা থেকে উদ্ধার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির শ্বশুরবাড়ি শ্রীমঙ্গলের আউট সিগন্যাল এলাকায়। তিনি মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করতেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির পরিকল্পনাগুলো ওই স্থান থেকেই করা হতো।

এ ঘটনায় চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুলাউড়া থানা কর্তৃপক্ষ। পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version