ডা. এম. এ. মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নাগরপুর সদর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাজারে আগত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা।

‘গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক স্লোগান সংবলিত লিফলেটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা রবিউল ইসলাম।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। লিফলেট বিতরণকালে বাজারে আগত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version