দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাইবান্ধা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ আসনের দাড়িপাল্লার প্রার্থী আব্দুল করিমকে সমর্থন জানিয়ে নির্বাচনী গণমিছিল আয়োজন করেছে ১১ দলীয় জোট। শনিবার দুপুরে গাইবান্ধা ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভার পর এই গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালায়। গণমিছিলে ১১ দলীয় জোটের নেতাকর্মী সমর্থকসহ হাজারো মানুষ অংশগ্রহণ করে ।

সব বয়সী মানুষ, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে প্রার্থী আব্দুল করিমের পক্ষে স্লোগান দিতে দিতে শহর প্রদক্ষিণ করে। জনসভা শুরুর আগে জেলা শিবির সভাপতি রুম্মান ফেরদাউসের সঞ্চালনায় এবং সদর উপজেলা জামায়াতের আমীর নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা দেনবাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের দাড়িপাল্লার প্রার্থী আব্দুল করিম জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার , বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা মুফতি মানসুর রহমান খান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি গোলাম জাকারিয়া, পৌর আমীর ফেরদৌস আলম ফিরোজ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা সভাপতি আবদুর রহমান ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গাইবান্ধা-২ আসনের জনগণ পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। দাড়িপাল্লার প্রার্থী আব্দুল করিমকে বিজয়ী করতে তারা যে গণজোয়ার সৃষ্টি করেছে, নির্বাচনের দিন সেটিই বিজয়ে রূপ নেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version