ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মো. মাইন উদ্দিন, সহ সভাপতি মো. আতাউর রহমান তরফদার, এম. এ সামাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আসাদুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও কার্যকরী সদস্য পদে কামরুল হাসান পাঠান কামাল, মো. কামরুজ্জামান মানিক, কামরুল এহসান চন্দন, মো. শাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ চলাকালে পুরো পরিবেশ ছিল শান্ত ও উৎসবমুখর। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সংশ্লিষ্টরা সার্বিক দায়িত্ব পালন করেন।

ভোটগ্রহণ শেষে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রেসক্লাবের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version