রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপুর মৃত্যু হয়েছে। ৪ জানুয়ারি (রবিবার) সকাল ১১টার দিকে তিনি অসুস্থ গয়ে পড়েন। তারপর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শহিদুল ইসলাম শিপু (৫৪) গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বলেন, শহিদুল ইসলাম শিপু দীর্ঘ দিন ধরে নানান রোগে ভুগছিলেন। রবিবার সকালে তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে। আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন শহিদুল ইসলাম শিপু। ২০০৪ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version