এ,এম স্বপন জাহান মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ বিশেষ “ডেভিল হ্যান্ট” অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত উপজেলা যুবলীগের সহ-সভাপতি সনদ কুমার (৪৫),চামারদানী ইউনিয়নের চামারদানী গ্রামের করুনাময় সরকারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গত সোমবার ২৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত বছরের একটি রাজনৈতিক মামলায় চামারদানী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা সনদ কুমার সরকার কে গ্রেপ্তার করা হয়েছে।তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানা যায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version