জেলা প্রতিনিধি, নড়াইল:

দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় এক গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। এতে যোগ দিতে নড়াইল থেকে ঢাকায় রওনা হন হাজারো নেতাকর্মী ও সমর্থক। কিন্তু, পথিমধ্যে তাদের সঙ্গে থাকা লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলম নামে এক জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়লে মুন্সী খায়রুজ্জামান আলমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। মৃত মুন্সী খায়রুজ্জামান আলম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত চেরাগ মুন্সির ছেলে। তিনি লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক হিসেবে দ্বায়িত্বে ছিলেন।

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। এ উপলক্ষে নড়াইল জেলা থেকে হাজারো নেতাকর্মী ঢাকায় রওনা হন। বুধবার রাতে লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকা থেকে তারা বাসযোগে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে মুন্সী খায়রুজ্জামান আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় কয়েকজন নেতাকর্মী মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে রউনা হন, আর বাকিরা ঢাকায় উদ্দেশ্যে যায়। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নড়াইল জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলার তিনটি উপজেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে করে ঢাকায় রওনা হয়েছেন। ইতিহাসের সাক্ষী হতে দলবেঁধে নেতাকর্মীরা ঢাকামুখী হন। এই পথেই লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলমের মৃত্যু হয়। এতে নড়াইল জেলা বিএনপি পরিবার শোকাহত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version