বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য এবং কুসংস্কার দূর করতে সচেতনতা তৈরীর জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে কারিতাস বিরিশিরি অফিস চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বমোট ৫৫ জন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করে ৷

এ অনুষ্ঠানে প্রবীণরা নানা রকম ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পাশাপাশি প্রতিবন্ধীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে অংশগ্রহণ কারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ও প্রবীণ সমাজকল্যাণ ক্লাব এর সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হাই, প্রতিবন্ধী যুব নারী ফোরামের সভাপতি ফাতেমা, সাধারণ সম্পাদক মেহেরুন্নসা, এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version