কে. এম. সাখাওয়াত হোসেন: র‌্যাব-১৪ (সিপিসি-৩) এর অভিযানে ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুজন মাদক কারবারি আটক হয়েছে। আটক দুই মাদক কারবারি হলেন- মো. আনোয়ার (৩৮) ও মো. ইমরান আলী (২২)।

এছাড়াও গাঁজা পরিবহনের ব্যবহৃত পিকআপ এবং মাদক কারবারিদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৮০ হাজার টাকা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান র‌্যাবের মিডিয়া অফিসার।

গতকাল ১৮ ডিসেম্বর রান অনুমান সাড়ে ৭টার দিতে গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ দলটি টাঙ্গাইলের সদর উপজেলার আশিকপুর বাইপাস সড়কের পশ্চিম পাশে সিরাজগঞ্জ অভিমুখী লেনের উপর চেক পোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশিকালে হলুদ রঙের মিনি পিকআপটি অতিক্রমের সময় সিগন্যাল দিলে গাড়িটি থামে।

এসময় পিকআপে থাকা মো. আনোয়াের ও মো. ইমরান আলী এই দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা গাড়িতে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে, পিকআপে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে মিনি পিকআপ ও তাদের কাছে থাকা দুই মোবাইল জব্দ করা হয়।

আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদ্বয়কে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে আলামতসহ হস্তান্তর করাসহ এসব তথ্য র‌্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version